গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আহমেদিনেজাদ জীবিত, নিরাপদ স্থানে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৩৭ এএম ২০২৬
আহমেদিনেজাদ জীবিত, নিরাপদ স্থানে নেওয়া হয়েছে
ছবি

ছবি সংগৃহীত

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বেঁচে আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। হত্যাচেষ্টার গুঞ্জনের পর গত মঙ্গলবার (৩ মার্চ) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায় বলে দাবি করা হয়। একই সময়ে আহমেদিনেজাদকেও হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি আহত হননি এবং বর্তমানে তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গত রোববার (১ মার্চ) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, যৌথ হামলায় আহমেদিনেজাদ নিহত হয়েছেন। কিন্তু পরবর্তী খবরে বলা হয়, তার বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলেও তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি কট্টরপন্থি অবস্থান ও পশ্চিমাবিরোধী বক্তব্যের জন্য পরিচিত ছিলেন। ২০০৯ সালের নির্বাচনে তিনি পুনর্র্নিবাচিত হন, তবে সেই নির্বাচন ঘিরে ব্যাপক বিতর্ক ও দেশজুড়ে বিক্ষোভ দেখা দেয়। সূত্রের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আহমেদিনেজাদ বর্তমানে জীবিত এবং নিরাপদে রয়েছেন।


সানা/ডিসি/আপ্র/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই