গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানজুড়ে লাগাতার হামলা, তেহরানে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮ পিএম, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৫০ এএম ২০২৬
ইরানজুড়ে লাগাতার হামলা, তেহরানে নিহত ৪০
ছবি

ছবি সংগৃহীত

ইরানের বিভিন্ন স্থানে হামলা আরো জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। টানা অভিযানে দেশটির নানা শহরে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়, তেহরানের রেসালাত স্কয়ারের কাছে একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাদের প্রতিবেদকেরা রাজধানী তেহরানে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে— তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, গতকাল দিনভর তেহরানের পরিস্থিতি ছিল অস্থির। শহরটিতে প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুধু তেহরান নয়, একই দিনে ইসফাহানসহ ইরানের আরও কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে।

এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান হামলা মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনে গড়িয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এ পর্যন্ত সংঘাতে দেশটিতে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

ক্রমাগত এই হামলা ও পাল্টা উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।

এসি/আপ্র/১০/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই