গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তেলের দাম ব্যারেল ২০০ ডলার হওয়ার সম্ভাবনা কম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯ পিএম, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ০৪:২৮ এএম ২০২৬
তেলের দাম ব্যারেল ২০০ ডলার হওয়ার সম্ভাবনা কম
ছবি

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট -ফাইল ছবি

জ্বালানি তেলের দাম ব্যারেল ২০০ ডলার হওয়ার ‘সম্ভাবনা কম’ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ইরানে হামলা বাড়তে থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানি এক কর্মকর্তা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বৃহস্পতিবার ক্রিস রাইট বলেন, ‘এমনটি হওয়ার সম্ভাবনা কম। তবে আমরা এখন সামরিক অভিযান পরিচালনা এবং এই সমস্যার সমাধানের দিকেই বেশি মনোযোগী।’

এর আগে বুধবার ইরানের সামরিক বাহিনীর খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেছিলেন, যুদ্ধ যদি এভাবে বাড়তে থাকে, তবে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছাতে পারে।

এদিকে বৃহস্পতিবার আরেক সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে কথা বলেন ক্রিস রাইট। তিনি জানান, মার্কিন নৌবাহিনী বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পারাপারে পাহারা (এসকর্ট) দিতে পারছে না। তবে চলতি মাসের শেষ নাগাদ তেমনটি হওয়ার ‘বেশ সম্ভাবনা’ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা না থামালে জ্বালানি পরিবহনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এ ঘোষণার ফলে প্রণালিটি ঘিরে উত্তেজনা আরো বেড়েছে। জলপথটি ঘিরে বেড়েছে পাল্টাপাল্টি হামলার মাত্রাও। এতে করে বিশ্বে ইতিমধ্যে অস্থিতিশীল থাকা জ্বালানি তেলের বাজার ও শেয়ারবাজার আরো নড়বড়ে হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সানা/আপ্র/১৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই