গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সবচেয়ে বেশি অনুসারী পাওয়া শূকর মেরলিনের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:২৭ এএম ২০২৬
সবচেয়ে বেশি অনুসারী পাওয়া শূকর মেরলিনের রেকর্ড
ছবি

মেরলিন নামের চার বছর বয়সী শূকরটি -ছবি গিনেস রেকর্ড বুক

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা হওয়ার জন্য অনেকেই নানা কৌশল অবলম্বন করেন। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি শূকর কেবল নিজের বুদ্ধিমত্তা দিয়েই জয় করে নিয়েছে লাখো মানুষের মন। শুধু জনপ্রিয়তাই নয়, এই শূকর জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও।

মেরলিন নামের চার বছর বয়সী শূকরটির সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পাতায় গত ২৩ ফেব্রুয়ারি অনুসারীর সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্য দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি অনুসারী থাকা শূকর হিসেবে স্বীকৃতি পায় মেরলিন। তার এই সাফল্যের পেছনে রয়েছে মালিক মিনা আলালির দীর্ঘদিনের পরিশ্রম ও যত্ন।

মেরলিনের তারকা হয়ে ওঠার গল্প শুরু হয় ২০২২ সালের মার্চে। তখন তার বয়স ছিল মাত্র তিন মাস। ওই সময় মিনা আলালি তাকে দত্তক নেওয়ার পর থেকেই শুরু করেন বিশেষ প্রশিক্ষণ। ধৈর্য ও নিয়মিত অনুশীলনের ফলে ধীরে ধীরে মেরলিনের অসাধারণ বুদ্ধিমত্তা প্রকাশ পেতে শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দৃশ্যে দেখা যায়, মেরলিন মোটেই সাধারণ কোনো শূকর নয়। ঘরের ভেতরে সাজানো ৩০টির বেশি বিশেষ বোতাম সে সহজেই ব্যবহার করতে পারে। খিদে পেলে কিংবা বাইরে যেতে চাইলে নির্দিষ্ট বোতাম চাপ দিয়ে নিজের প্রয়োজনের কথা জানায়। বোতামগুলোতে আগে থেকেই মানুষের কণ্ঠে রেকর্ড করা শব্দ সংরক্ষিত থাকে, যা চাপ দিলে শোনা যায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শূকরের এত বিপুল জনপ্রিয়তার ঘটনা আগে দেখা যায়নি। মেরলিনের বুদ্ধিমত্তা ও মানুষের মতো আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা তৈরি করেছে। অনেকের মতে, ধৈর্য ও ভালোবাসা পেলে পশুপাখিরাও কতটা বুদ্ধিমান হয়ে উঠতে পারে-মেরলিন তার উজ্জ্বল উদাহরণ।

সাধারণভাবে শূকরকে অলস বা অপরিচ্ছন্ন প্রাণী হিসেবে মনে করা হলেও মেরলিন সেই প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সে শুধু একটি প্রাণী নয়, বরং বিস্ময়ের এক অনন্য প্রতীক। 

 


সানা/ডিসি/আপ্র/১৪/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই