গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬ পিএম, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:০৯ এএম ২০২৬
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প
ছবি

ছবি সংগৃহীত

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি অভিযানের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এই গ্যাসক্ষেত্রে হামলার জের ধরেই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত শুরু করেছিল তেহরান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প লেখেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে, সেই রাগের বশে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসফিল্ড নামক একটি বড় স্থাপনায় প্রচণ্ডভাবে চড়াও হয়েছে। তবে পুরো স্থাপনার তুলনায় মাত্র সামান্য একটি অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্প দাবি করেন যে, এই হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না। তিনি আারো স্পষ্ট করেন যে, কাতার কোনোভাবেই এই হামলার সঙ্গে জড়িত ছিল না এবং এটি যে ঘটতে যাচ্ছে সে সম্পর্কেও দেশটিতে কোনো ধারণা ছিল না।

ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, দুর্ভাগ্যবশত ইরান এই বিষয়গুলো বা সাউথ পার্স হামলার প্রকৃত সত্য জানত না। ফলে তারা অন্যায্য ও অযৌক্তিকভাবে কাতারের এলএনজি গ্যাস স্থাপনার একটি অংশে হামলা চালিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এই সাউথ পার্স ক্ষেত্রে ইসরায়েল আর কোনো হামলা চালাবে না।

এসি/আপ্র/১৯/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই