গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতে বাস-লরি সংঘর্ষ, আগুনে পুড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫ পিএম, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৫৫ এএম ২০২৬
ভারতে বাস-লরি সংঘর্ষ, আগুনে পুড়ে নিহত ১৩
ছবি

ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশে ভোরের দিকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মারকাপুরাম জেলার কাছে একটি যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যাওয়ায় অন্তত ১৩ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার(২৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে হরিকৃষ্ণ ট্রাভেলসের একটি প্রাইভেট বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেলোর জেলার বিঞ্জামুরু যাচ্ছিল, সেই সময় কানিগিরি থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে উভয় যানবাহনে আগুন লাগে, যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি। বাসে তখন প্রায় ৩৫–৪০ জন যাত্রী ছিলেন। 

দুর্ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন। মারকাপুরাম সরকারি হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর এবং ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অবস্থার ৫ জনকে গুন্টুর জিজিএইচএ হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে জানানো এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা করছে। ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চলার কারণে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এসি/আপ্র/২৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই