গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

ইরান যুদ্ধের ব্যয় আরবদের ওপর চাপাতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:১১ এএম ২০২৬
ইরান যুদ্ধের ব্যয় আরবদের ওপর চাপাতে চান ট্রাম্প
ছবি

গত সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট -ছবি রয়টার্স

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিপুল ব্যয় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ইঙ্গিত অনুযায়ী, কয়েক হাজার কোটি ডলারের এই সামরিক ব্যয় আঞ্চলিক মিত্রদের কাছ থেকে আদায় করার পরিকল্পনা বিবেচনায় রয়েছে ওয়াশিংটনের।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিষয়টি প্রেসিডেন্টের আগ্রহের মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে তিনি এ বিষয়ে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানাতে পারেন। তিনি বলেন, এটি এমন একটি ধারণা, যা প্রেসিডেন্ট বিবেচনা করছেন এবং এ বিষয়ে তিনি আরো কথা বলবেন।

১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতকে মুক্ত করতে গঠিত আন্তর্জাতিক জোটে জার্মানি ও জাপানসহ বিভিন্ন দেশ অর্থায়ন করেছিল। সেই সময় প্রায় পাঁচ হাজার চারশ কোটি ডলার ব্যয় বহন করা হয়েছিল, যা বর্তমান মূল্যে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফাভাবে সামরিক অভিযান পরিচালনা করছে, আর সেই ব্যয়ের বড় অংশই এবার আঞ্চলিক দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই প্রায় এক হাজার একশ ত্রিশ কোটি ডলার ব্যয় হয়েছে। পরবর্তী সময় তা আরো বেড়ে এক হাজার ছয়শ পঞ্চাশ কোটি ডলারে পৌঁছায়। যুদ্ধ চলমান থাকায় মোট ব্যয় আরো অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস কংগ্রেস থেকে অতিরিক্ত দুই হাজার কোটি ডলারের সামরিক বাজেটও চেয়েছে।

যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি কার্যত অস্থির হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম চার ডলারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় এক ডলারেরও বেশি বেশি।

হোয়াইট হাউসের মতে, এই মূল্যবৃদ্ধি সাময়িক হলেও দীর্ঘমেয়াদে ইরানকে দুর্বল করার কৌশলগত লাভ বেশি হবে। ক্যারোলিন লেভিট বলেন, স্বল্পমেয়াদে দাম ওঠানামা হলেও দীর্ঘমেয়াদে ইরানকে দুর্বল করা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য লাভজনক হবে।

ইরান দাবি করেছে, তারা কোনো আগ্রাসন শুরু করেনি এবং কূটনৈতিক আলোচনার মধ্যেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। দেশটি আরো বলেছে, যুক্তরাষ্ট্র বা কোনো আঞ্চলিক দেশের জন্য তারা হুমকি ছিল না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ, ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে বেসামরিক অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনায় আঘাত করছে।


ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, ইরানে হামলার হুঁশিয়ারি: ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র ও কৌশলগত স্থাপনায় ব্যাপক হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, চার থেকে ছয় সপ্তাহের সামরিক অভিযান পরিকল্পনা এখনো বহাল আছে এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তা চলবে। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চলছে এবং কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। এমনকি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল শুরু হয়েছে বলেও তিনি জানান। 

আগামী কয়েক দিনের মধ্যে প্রায় ২০টি ট্যাঙ্কার এই প্রণালি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প নিজস্ব সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র, খার্গ দ্বীপসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালানো হতে পারে।

 হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ওই অঞ্চলে ১১ হাজারের বেশি যুদ্ধ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এতে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে এবং যুদ্ধজাহাজ ও প্যারাট্রুপার ইউনিটও দ্রুত স্থানান্তর করা হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/৩১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
১৯ মে ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০০৯ সাল...

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
১৯ মে ২০২৬

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

ভারতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই-আহমেদাবাদ মহা...

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫
১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্য...

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার
১৯ মে ২০২৬

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে