গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুদ্ধের কারণে জ্বালানি কিনতে হিমশিম

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৫ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:২৭ এএম ২০২৬
পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। যার বড় প্রভাব পড়েছে পাকিস্তানে। দেশটিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ঘোষণা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। যার ব্যাপক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে রাজধানী ইসলামাবাদে আগামী ৩০দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার।

শুক্রবার ((৩ এপ্রিল)  দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। যা কাল শনিবার থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।’

পাকিস্তানে জ্বালানির দাম বৃদ্ধি: এদিকে গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জ্বালানির নতুন দাম ঘোষণা করেন। এতে দেখা গেছে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। পাক জ্বালানিমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, আন্তর্জাতিক বাজার অনুযায়ী আজকের (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বাড়ায় এখন থেকে প্রতিলিটার পেট্রোল ৪৫৮ দশমিক ৪০ রুপিতে (১ দশমিক ৬৪ ডলার) বিক্রি হবে। যা শুক্রবার থেকেই কার্যকর।

অপরদিকে ডিজেলের ক্ষেত্রে, যেটি আমাদের শ্রমিক এবং গণপরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ডিজলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি (১ দশমিক ৮৬ ডলার)। পাকিস্তানের মন্ত্রী বলেছেন, এ মুহূর্তে ইরানে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করেছে দাম আগের জায়গায় রাখতে। কিন্তু যেহেতু যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাই তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। সূত্র: আলজাজিরা, রেডিও পাকিস্তান
সানা/আপ্র/৩/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই