গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৪ এএম ২০২৬
ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত
ছবি

ছবি সংগৃহীত


প্রত্যাশা ডেস্ক: ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান সোমবার (৬ এপ্রিল) এক হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।


নিহত ওই কর্মকর্তার নাম মেজর জেনারেল মজিদ খাদেমি। আইআরজিসি এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। তবে খাদেমি ঠিক কোথায় বা কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার ভোরে রাজধানী তেহরানের আশপাশের বেশ কিছু আবাসিক এলাকায় একাধিক বিমান হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই হামলাগুলোর কোনো একটির লক্ষ্যবস্তু ছিলেন তিনি। 

মজিদ খাদেমি জেনারেল মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। উল্লেখ্য, গত জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন কাজেমি। তার মৃত্যুর পরই গোয়েন্দা বিভাগের হাল ধরেছিলেন খাদেমি।


ইরানের ভেতরে রেভল্যুশনারি গার্ডের এই গোয়েন্দা সংস্থাটি অত্যন্ত প্রভাবশালী এবং এটি সরাসরি দেশটির সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করে। পশ্চিমা নাগরিক বা বিদেশের সঙ্গে সম্পর্ক থাকা ব্যক্তিদের আটক করার পেছনে প্রায়ই এই সংস্থার নাম জড়িয়ে থাকে। এ ছাড়া বিদেশের মাটিতে ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরোধীদের হত্যা বা হামলার পরিকল্পনার অভিযোগও এই সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিনের। সূত্র: এপি


সানা/ডিসি/আপ্র/৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই