গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিবাহবহির্ভূত সম্পর্ক, ইন্দোনেশিয়ায় প্রকাশ্যে বেত্রাঘাত দণ্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৩৭ এএম ২০২৬
বিবাহবহির্ভূত সম্পর্ক, ইন্দোনেশিয়ায় প্রকাশ্যে বেত্রাঘাত দণ্ড
ছবি

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের অভিযোগে দুইজনকে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রাদেশিক রাজধানী বান্দা আচেহর একটি পার্কে এ শাস্তি কার্যকর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাটান বেত দিয়ে শাস্তি কার্যকর করা হয় এবং ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রসিকিউশন দপ্তরের কর্মকর্তারা জানান, আচেহ প্রদেশে শরিয়াহ আইন কার্যকর রয়েছে এবং এ আইন লঙ্ঘন করলে নির্ধারিত শাস্তি দেওয়া হয়। অবিবাহিত নারী-পুরুষের মধ্যে যৌন সম্পর্ক এখানে নিষিদ্ধ হিসেবে গণ্য।

একই দিনে মোট ছয়জনকে বিভিন্ন অপরাধে বেত্রাঘাত করা হয়। এর মধ্যে আরো চারজনকে মদ্যপান ও বিপরীত লিঙ্গের সঙ্গে ঘনিষ্ঠ আচরণের অভিযোগে ৮ থেকে ২৯ বেত্রাঘাত দেওয়া হয়।

শাস্তি কার্যকরের সময় ২৭ বেত্রাঘাতপ্রাপ্ত এক নারী শেষ আঘাতের পর অজ্ঞান হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়।

২০১৫ সালে আচেহতে শরিয়াহ আইন চালুর পর থেকে জুয়া, মদ্যপান ও সামাজিক আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় এ ধরনের শাস্তি কার্যকর হয়ে আসছে।

ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও দেশটির সংবিধানে একাধিক ধর্ম ও স্থানীয় বিশ্বাসের স্বীকৃতি রয়েছে।


সানা/ডিসি/আপ্র/৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই