গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:৪০ এএম ২০২৬
যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম
ছবি

ছবি সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

তিনি বলেন, এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে কিনা—তা বোঝার জন্য ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের পদক্ষেপগুলো নজরে রাখা খুব গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, আলোচনায় বড় ধরনের ব্যবধান রয়েছে, তাই বাজার এখনো ‘অপেক্ষা করে দেখার’ অবস্থায় রয়েছে।”

রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির খবরে মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৫৯ ডলারে নেমে এসেছে। একইভাবে ব্রেন্ট ক্রুডের দামও প্রায় ১৫ শতাংশ কমে ৯২.৩৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারেও বড় উত্থান দেখা গেছে। নিক্কেই সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে।

তবে বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলেও তা এখনো ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় অনেক বেশি অবস্থানে রয়েছে।


এসি/আপ্র/০৮/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই