গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ফিলিস্তিনের নিন্দা ও শোক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৩৪ এএম ২০২৬
ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ফিলিস্তিনের নিন্দা ও শোক
ছবি

দীপালি বেগম -ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি এক নারীর মৃত্যুর নিন্দা ও গভীর শোক জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

শনিবার (১১ এপ্রিল) ঢাকার ফিলিস্তিন দূতাবাস দীপালি বেগমের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানায়।

ফিলিস্তিন দূতাবাস বলছে, এসব হামলার ফলে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ফিলিস্তিন রাষ্ট্র এই ক্ষতিতে বাংলাদেশের জনগণের পাশে দৃঢ় সংহতি প্রকাশ করছে।

একইসঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এই অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

ইসরায়েলি হামলায় লেবাননে দীপালি বেগম নিহত হয়। তার বাড়ি ফরিদপুর। গত বুধবার (৮ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় লেবাননের এক হাসপাতালে তার মৃত্যু হয়।


সানা/ডিসি/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই