গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যা-ই ঘটুক, জয় আমাদেরই হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৪২ এএম ২০২৬
যা-ই ঘটুক, জয় আমাদেরই হবে:  ট্রাম্প
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘অত্যন্ত গভীর’ আলোচনায় নিয়োজিত রয়েছে। তিনি এও বলেছেন, ফলাফল যা-ই হোক না কেন, জয় আমাদেরই হবে। খবর আল-জাজিরার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি আলোচনা চলছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম সরাসরি বৈঠক।

আল জাজিরার তথ্যমতে, আলোচনার প্রথম দিনে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী এক প্রাথমিক বৈঠকে মিলিত হন। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে, ইরানের পক্ষে নেতৃত্ব দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

প্রথমে আলোচনাটি একদিনের জন্য নির্ধারিত থাকলেও, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে এটি আরও একদিন বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় ইসলামাবাদে আলোচনা চলছে। ইরান আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি।

এসি/আপ্র/১২/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই