গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্পেনে বাংলাদেশিসহ পাঁচ লাখ অভিবাসীর বৈধতার সুযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:২৭ এএম ২০২৬
স্পেনে বাংলাদেশিসহ পাঁচ লাখ অভিবাসীর বৈধতার সুযোগ
ছবি

ছবি সংগৃহীত

স্পেনে নথিহীন অভিবাসীদের জন্য ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এর আওতায় বাংলাদেশিসহ প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ–এর নেতৃত্বাধীন সরকার গত মঙ্গলবার এ কর্মসূচি অনুমোদন করে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

বিশ্বজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব বাড়তে থাকলেও স্পেন সরকারের এ উদ্যোগ দেশটিকে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে। তবে এ সিদ্ধান্তকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলসহ সরকারি বিভিন্ন মহল থেকেও আপত্তি এসেছে।

অভিবাসন আইন সংশোধনের ডিক্রি জারির মাধ্যমে দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। এতে আইনসভাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যেখানে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। এর আগে একই ধরনের বিল আইনসভায় পাসের চেষ্টা ব্যর্থ হয়েছিল।

নতুন কর্মসূচি অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারীরা এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন। আবেদনের জন্য ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ, কমপক্ষে পাঁচ মাস অবস্থানের প্রমাণ এবং অপরাধের কোনো রেকর্ড না থাকার শর্ত রাখা হয়েছে। অনুমতি পাওয়ার এক বছর পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সুযোগ থাকবে।

অভিবাসনবিষয়ক মন্ত্রী এলমা সাইজ জানিয়েছেন, অনলাইনে আবেদন শুরু হবে বৃহস্পতিবার এবং ২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন গ্রহণ করা হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

স্পেনে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় কর্মশক্তির ঘাটতি মোকাবিলায় এ উদ্যোগকে ‘ন্যায্য ও প্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী সানচেজ। তবে বিরোধী পিপলস পার্টির নেতা আলবার্তো নেজ ফেইহো এটিকে ‘অমানবিক, অন্যায্য ও অ-টেকসই’ সিদ্ধান্ত বলে সমালোচনা করেছেন।

স্পেন সরকারের হিসাবে, এ কর্মসূচির আওতায় প্রায় পাঁচ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাবেন, যা ভবিষ্যতে আরো বাড়তে পারে।

এদিকে স্পেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বার্সেলোনায় তাঁদের উল্লাস করতে দেখা গেছে। মুরুল ওয়াইদ নামের এক অভিবাসী জানান, কাজ ও বাসস্থানের সংকটে জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় তাঁরা এখন আশাবাদী।


সানা/ডিসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই