গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ০৭:৫১ এএম ২০২৬
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১২
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে ক্লিভল্যান্ড এলাকায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে অবৈধভাবে গড়ে ওঠা একটি আবাসিক বসতিতে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একদল সশস্ত্র হামলাকারী একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে এসে বসতির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢোকে। এরপর তারা একাধিক স্থানে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর একই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টা ১০ মিনিটের দিকে গুলির ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আটজন পুরুষ ও তিনজন নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন পুরুষের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

গুলিবিদ্ধ অন্তত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হওয়া দেশগুলোর অন্যতম দক্ষিণ আফ্রিকায় বন্দুক সহিংসতা একটি বড় সমস্যা। বিশেষ করে অবৈধভাবে গড়ে ওঠা আবাসিক এলাকাগুলোতে গ্যাং-সংঘর্ষ, ব্যক্তিগত বিরোধ ও অপরাধচক্রের তৎপরতার কারণে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে।

উল্লেখ্য, গত বছরও জোহানেসবার্গের একটি মদের দোকানে বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছিলেন। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি প্রায় সমসংখ্যক অবৈধ অস্ত্রও রয়েছে, যা সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসি/আপ্র/১০/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই