গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ ইস্যুতে অমিত শাহর কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:০২ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ ইস্যুতে অমিত শাহর কড়া হুঁশিয়ারি
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে কড়া অবস্থান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না।

বুধবার (১৬ এপ্রিল) আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন। সম্প্রতি তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা এবং বেলডাঙায় কাজ শুরুর প্রেক্ষাপটে তিনি এ হুঁশিয়ারি দেন।

অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ ভারতের ভূমি এবং স্বামী বিবেকানন্দের এই মাটিতে বাবরি মসজিদ নির্মাণের সুযোগ দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, রাম মন্দির নির্মাণে দীর্ঘদিন বাধা দেওয়া হয়েছিল এবং বর্তমান সরকার সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে নতুন করে বিতর্ক উসকে দেওয়া হচ্ছে।

জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে প্রশ্ন তুলে তিনি জানতে চান, রাজ্যে বাবরি মসজিদ নির্মাণ করা উচিত কি না। এছাড়া অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে কাঁটাতারের বেড়া জোরদার করা হবে এবং অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে।

নারী নিরাপত্তা ইস্যুতেও রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। কলকাতার একটি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের ঘটনা উল্লেখ করে অমিত শাহ বলেন, নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে, উত্তর দিনাজপুরের ইসলামপুরে পৃথক জনসভা থেকে অমিত শাহর বক্তব্যের জবাব দেন মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, বিজেপি দেশকে বিভক্ত করার চেষ্টা করছে এবং আগামী দিনে দলটি জনসমর্থন হারাবে।

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এ ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই