গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরান চুক্তিতে রাজি না হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত: যুক্তরাষ্ট্র

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:৩৬ এএম ২০২৬
ইরান চুক্তিতে রাজি না হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত: যুক্তরাষ্ট্র
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান কোনও চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী অবিলম্বে যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ বলেন, “ইরান, আপনারা একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারেন। আপনাদের সুবর্ণ সুযোগ আছে। আমরা আশা করি, আপনারা ইরানি জনগণের জন্য তা বেছে নেবেন।”

তিনি সতর্ক করে বলেন, “কিন্তু ইরান ভুল সিদ্ধান্ত নিলে তাদেরকে অবরোধ করা হবে এবং তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা বর্ষণ করা হবে।
একটি চুক্তি সই করানোর জন্য ইরানের ওপর চাপ অ্যবাহত রাখার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানমুখী এবং ইরান থেকে ছেড়ে আসা সব জাহাজকে বাধা দেওয়ার অভিযান জোরদার করছে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছা নিয়ে আশা প্রকাশ করেন। 

তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইরান রাজি না হলে তাদের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো হবে।

ইরানের শাসকগোষ্ঠীকে সম্বোধন করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, এটি একটি অসম যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র জানে যে, ইরান কোথায় তাদের সামরিক সম্পদ সরিয়ে নিয়ে যাচ্ছে।


যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান কেইন বলেন, “মার্কিন বাহিনী এক মুহূর্তের নোটিশেই যুদ্ধাভিযান শুরু করতে প্রস্তুত।”

 

ডিসি/আপ্র/১৬/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই