গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৬ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:৪৭ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় গুলি করে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে হত্যা করেছেন শামার এলকিন্স নামে এক ব্যক্তি। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো দুইজন।

স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভেপোর্ট শহরে ঘটে নৃশংস এ ঘটনা।

শ্রিভেপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন বলেন, রোববার ভোরে শ্রেভপোর্টের দুটি বাড়িতে চালানো এই হামলায় নিহতদের বয়স এক থেকে প্রায় ১২ বছরের মধ্যে। আহত প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন ছিলেন সন্দেহভাজনের সন্তানদের মা।
 
বোর্ডেলন বলেন, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যান ওই বন্দুকধারী।
 
এ ঘটনার কারণ এখনো উদঘাটন করতে পারেননি তদন্তকারীরা। বোর্ডেলন বলেন, এখনো অনেক কিছু তদন্ত করা বাকি আছে। তবে, গোয়েন্দাদের ধারণা পারিবারিক কলহের জেরেই ঘটেছে এ হত্যাকাণ্ড। 

বোর্ডেলন আরো বলেন, পুলিশের রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে একটি আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিলেন এলকিন্স।

এদিকে নৃশংস এ হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে পুরো শহরকে। শ্রিভেপোর্টের মেয়র টম আর্সেনো বলেছেন, ‘এটি একটি মর্মান্তিক পরিস্থিতি, সম্ভবত আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা।’

শ্রিভেপোর্টের বাসিন্দা এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে লিখেছেন, তার দল এই ‘হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা’ সম্পর্কে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ রাখছে।

তিনি বলেন, ‘এই অত্যন্ত কঠিন সময়ে আমরা ভুক্তভোগী, তাদের পরিবার ও প্রিয়জন এবং আমাদের শ্রিভপোর্ট সম্প্রদায়কে আমাদের চিন্তা ও প্রার্থনায় স্মরণ করছি।’

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী এই ভয়াবহ ঘটনায় মর্মাহত। তিনি লিখেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এমন বন্দুক হামলার প্রবণতা অনেক বেশি। সবশেষ ঘটনাটি ছাড়াও এ বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১১৯টি গুলির ঘটনা ঘটেছে, যার শিকার হয়ে ৭৯ জন শিশুসহ ১১৭ জন নিহত এবং ৪৫৮ জন আহত হয়েছেন।

এসি/আপ্র/২০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই