গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে অবিশ্বাস, কূটনীতিতে জোর ইরানের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:০৩ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে অবিশ্বাস, কূটনীতিতে জোর ইরানের
ছবি

যুক্তরাষ্ট্রে অবিশ্বাস, কূটনীতিতে জোর ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে সব যৌক্তিক ও কূটনৈতিক পথ অনুসরণের ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগে সতর্কতা ও অবিশ্বাসকে তিনি ‘অনস্বীকার্য প্রয়োজনীয়তা’ হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (২০ এপ্রিল) রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা। এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরের কথা থাকলেও তেহরান এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিদাওয়া, অযৌক্তিক শর্ত, বারবার অবস্থান পরিবর্তন ও পরস্পরবিরোধী বক্তব্যের কারণে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে অনাগ্রহী তেহরান।

হরমুজ প্রণালি নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ অব্যাহত রেখেছে। রোববার মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা একটি ইরানি পণ্যবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দোষারোপ করছে দুই দেশ। প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন, মার্কিন অবরোধ প্রমাণ করে যে ওয়াশিংটন কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগের নীতির পুনরাবৃত্তির দিকে এগোচ্ছে।
সানা/ডিসি/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই