গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরান ইস্যুতে আলোচনায় জোর ক্রেমলিনের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৮ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৫৮ এএম ২০২৬
ইরান ইস্যুতে আলোচনায় জোর ক্রেমলিনের
ছবি

ছবি সংগৃহীত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির স্বার্থে এই সংলাপ চালু রাখা জরুরি।

সোমবার (২০ এপ্রিল) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এখনো নাজুক ও অনিশ্চিত। তিনি আশা প্রকাশ করেন, আলোচনা প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং কোনো ধরনের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাবে না।

পেসকভ আরো বলেন, রাশিয়া বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। তবে শান্তিপূর্ণ সমাধান ও চুক্তিতে পৌঁছাতে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে মস্কো প্রস্তুত রয়েছে।

এদিকে ইরান ইস্যুতে আলোচনার অগ্রগতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের টেলিফোনে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আলোচনায় ইরানের ওপর মার্কিন অবরোধকে শান্তি আলোচনার প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।

সেনাপ্রধান ট্রাম্পকে বলেন, ইরানি বন্দরের ওপর অবরোধ তুলে না নিলে আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হবে। জবাবে ট্রাম্প বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

সব মিলিয়ে ইরান ইস্যুতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছে রাশিয়া, একই সঙ্গে বিভিন্ন পক্ষ আলোচনাকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে।
সানা/ডিসি/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাপের কামড়ের চিকিৎসায় নতুন অ্যান্টিভেনম হতে পারে যুগান্তকারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

সাপের কামড়ের চিকিৎসায় নতুন অ্যান্টিভেনম হতে পারে যুগান্তকারী

সাপের বিষে আক্রান্ত মানুষকে বাঁচাতে এত দিন চিকিৎসকদের হাতে ছিল সীমিত কিছু উপায়। বিষধর সাপের প্রজাতিভ...

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই