গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেনু

জার্মানিতে রেজা পাহলভীর ওপর লাল তরল পদার্থ নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৩৭ এএম ২০২৬
জার্মানিতে রেজা পাহলভীর ওপর লাল তরল পদার্থ নিক্ষেপ
ছবি

এক বিক্ষুব্ধ ব্যক্তি রেজা পাহলভীর কাছে এগিয়ে গিয়ে তাকে লাল তরল পদার্থ ছুড়ে মারে। ছবি: সংগৃহীত

জার্মানি সফররত ইরানের বিতর্কিত নির্বাসিত ব্যক্তিত্ব রেজা পাহলভীর ওপর লাল রঙের তরল পদার্থ নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানী বার্লিনে এমন বিব্রতকর দশায় পড়েন ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহর পুত্র রেজা।


ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বার্লিনের মধ্যাঞ্চলে ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন রেজা পাহলভী।
তখন এক বিক্ষুব্ধ ব্যক্তি তার কাছে এগিয়ে গিয়ে লাল তরল পদার্থ ছুড়ে মারে।


এতে তার ঘাড় ও কাঁধের পেছনের অংশ ভিজে যায়।

ঘটনার পরপরই পুলিশ ওই ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়।

এরপর পাহলভী দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।

এর আগে একই দিনে প্রেস কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে পাহলভী ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।


তিনি এ সামরিক অভিযানকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন, যা বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের জন্য প্রয়োজন বলে দাবি করেন।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটলে তৎকালীন শাসক রেজা শাহ পাহলভী দেশ থেকে পালিয়ে যান। চলে যায় তার পরিবারও।

তারপর থেকে যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে নির্বাসনে রয়েছেন শাহের পুত্র রেজা পাহলভী।

ডিসি/আপ্র/২৩/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

মোদিকে ‘গদি’ ছাড়তে বললেন ‘তেলাপোকা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ
৩০ জুলাই ২০২৬

মোদিকে ‘গদি’ ছাড়তে বললেন ‘তেলাপোকা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ

টানা ৩৭ দিনের তীব্র আন্দোলন শেষে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেয়ার ছেড়ে দিতে বললেন দেশ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
৩০ জুলাই ২০২৬

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান জুয়ান প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হ...

পাকিস্তানে অভিযানে ৩ পুলিশসহ ৪৪ সন্ত্রাসী নিহত
৩০ জুলাই ২০২৬

পাকিস্তানে অভিযানে ৩ পুলিশসহ ৪৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে গ...

শিক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াঙ্কার
২৯ জুলাই ২০২৬

শিক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াঙ্কার

ভারতে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো ও শিক্ষা সংস্কারের লক্ষ্যে গঠিত নতুন উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি নিয়েও শুরু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে