গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সন্তানের প্রাণ বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বিশ্বজুড়ে আলোড়ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:২৪ এএম ২০২৬
সন্তানের প্রাণ বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বিশ্বজুড়ে আলোড়ন
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে এক বাবার অসাধারণ সাহসিকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তুলেছে। কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন-এ ঘটে যাওয়া এই ঘটনাটি এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়।

ঘটনার সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠতে গিয়ে এক নারী তার দুই বছরের শিশুসহ নিচে পড়ে যান। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই শিশুটি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ট্রেন ছাড়ার সংকেত বেজে ওঠে।

এ সময় শিশুটির বাবা বিন্দুমাত্র দেরি না করে রেললাইনে ঝাঁপিয়ে পড়ে সন্তানকে জড়িয়ে ধরে শুয়ে পড়েন। এরপর ট্রেনটি চলতে শুরু করে এবং একে একে একাধিক বগি তাদের পাশ ঘেঁষে চলে যায়। আশ্চর্যজনকভাবে, বাবা ও সন্তান দুজনই অক্ষত অবস্থায় বেঁচে যান।

এই রোমাঞ্চকর ও হৃদয়স্পর্শী ভিডিওটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের সামাজিক প্ল্যাটফর্মে শেয়ার করেছে। এছাড়া ভারতের ফ্রি প্রেস জার্নাল-সহ বিভিন্ন গণমাধ্যম ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। লেবানিজ-অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার মারিও নওফাল ভিডিওটি শেয়ার করে বাবার সাহসিকতার প্রশংসা করেছেন।

এই ঘটনা আবারো দেখিয়ে দিল—চরম বিপদের মুহূর্তে সন্তানের জন্য একজন অভিভাবক কতটা ঝুঁকি নিতে পারেন।

এসি/আপ্র/৩০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই