গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিয়ানমারে অং সান সু চির সাজা আবার কমলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:০৯ এএম ২০২৬
মিয়ানমারে অং সান সু চির সাজা আবার কমলো
ছবি

ছবি সংগৃহীত

মিয়ানমারের আটক সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির কারাদণ্ড আরেক দফা কমানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী দলের এক সদস্য। রাষ্ট্রীয় ক্ষমার অংশ হিসেবে এবার তার সাজা ছয় ভাগের এক ভাগ হ্রাস করা হয়।

এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার তার সাজা কমানো হলো। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দি থাকা সু চির বর্তমান কারাদণ্ড এখন ১৮ বছরের সামান্য বেশি বলে জানিয়েছেন তার আইনজীবী, যিনি নাম প্রকাশ করতে রাজি হননি।

দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি উসকে দেওয়া, রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে দীর্ঘ বিচার শেষে প্রথমে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা কমিয়ে ২৭ বছর করা হয়। সর্বশেষ মিয়ানমারের নববর্ষ উপলক্ষে ১৭ এপ্রিল আবারো ছয় ভাগের এক ভাগ কমানো হয়।

এরপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সব বন্দির সাজা কমানো হয়েছে। সেই ঘোষণার পরই সু চির সাজা নতুন করে ১৮ বছরের কিছু বেশি নির্ধারিত হয়েছে বলে নিশ্চিত করেন তার আইনজীবী।

বর্তমানে ৮০ বছর বয়সী সু চিকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। বিচার চলাকালে তাকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে অজ্ঞাত স্থানে বন্দি রাখা হয়েছে এবং পরিবারের সদস্য বা আইনজীবীদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।

এ বিষয়ে মিয়ানমারের সামরিক সমর্থিত সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

২০২১ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সু চির স্থলাভিষিক্ত মিন অং হ্লাইং বর্তমানে দেশটির নেতৃত্বে রয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপের মুখে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জোরালো হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটও এ বিষয়ে চাপ অব্যাহত রেখেছে।

এর মধ্যেই মিয়ানমারের কর্তৃপক্ষ জানায়, সু চির অবস্থান ভালো আছে এবং তার বিষয়ে ‘ভালো কিছু’ বিবেচনা করা হচ্ছে, তবে সেই সিদ্ধান্তের বিস্তারিত কিছু জানানো হয়নি।


সানা/ডিসি/আপ্র/৩০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই