গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৫১ এএম ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার
ছবি

ছবি সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আনুমানিক ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার খরচ হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) হাউসের আইনপ্রণেতাদের কাছে এই তথ্য জানিয়েছেন পেন্টাগনের শীর্ষ বাজেট কর্মকর্তা।

হাউস আর্মড সার্ভিসেস কমিটির সদস্যদের সামনে প্রতিরক্ষা দফতরের কমপট্রোলার জে হার্স্ট বলেন, আজ পর্যন্ত আমাদের ‘অপারেশন এপিক ফিউরি’তে প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এই খরচের বড় অংশই ব্যয় হয়েছে গোলাবারুদ খাতে। বাকিটা অপারেশন এবং রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহার করা হয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্প প্রশাসনের কোনো কর্মকর্তার পক্ষ থেকে যুদ্ধের খরচ নিয়ে এটিই প্রথম প্রকাশ্য হিসাব।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই যুদ্ধের কোনো সময়সীমা নির্ধারণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণাত্মক হামলা থেকে সরে এসে উভয় পক্ষ এখন একে অপরের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের পথে হাঁটছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। 

অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অব্যাহত অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে তেহরান।

জে হার্স্ট জানান, যুদ্ধের পূর্ণাঙ্গ ব্যয় নিরূপণের পর হোয়াইট হাউস কংগ্রেসে একটি সম্পূরক বাজেট অনুরোধ পাঠাবে। বুধবার হার্স্ট যখন কমিটির সামনে সাক্ষ্য দিচ্ছিলেন, তখন তার পাশে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। 

শুনানিতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না যুদ্ধের সম্ভাব্য ভবিষ্যৎ খরচ সম্পর্কে জানতে চাইলে হেগসেথ তা এড়িয়ে যান। সূত্র: আল-মনিটর


সানা/ডিসি/আপ্র/৩০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
১৯ মে ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০০৯ সাল...

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
১৯ মে ২০২৬

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

ভারতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই-আহমেদাবাদ মহা...

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫
১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্য...

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার
১৯ মে ২০২৬

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে