গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষায় গোটা ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১৮:১৮ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষায় গোটা ভারত
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সোমবার (৪ মে) সকাল থেকেই বিভিন্ন গণনাকেন্দ্রে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্রে সকালেই উত্তেজনা দেখা যায়। সেখানে বিজেপি নেতা কৌস্তুভ বাগচীকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল সমর্থকেরা। পাল্টা তৃণমূল প্রার্থী ও চলচ্চিত্রনির্মাতা রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে বিজেপি সমর্থকেরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন। দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে জগদ্দল আসনের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন, নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তাকে গণনাকেন্দ্রে প্রবেশ করতে বাধা দিচ্ছেন।

অন্যদিকে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, অর্জুন সিং এবং আরজি কর-কাণ্ড নির্যাতিতার মা রত্না দেবনাথ এরই মধ্যে গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন। রত্না দেবনাথ গণনার আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত তার লড়াই চলবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে। এরপর ইভিএম খুলে মূল ভোট গণনা শুরু হবে। গণনা কেন্দ্রগুলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় প্রত্যাবর্তন নাকি পরিবর্তন—সেই বহুল প্রতীক্ষিত ফলাফল।

এসি/আপ্র/০৪/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই