গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গে পিছিয়ে তৃণমূল, ‘খেলা শেষ’ বার্তা বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ২২:৫৭ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে পিছিয়ে তৃণমূল, ‘খেলা শেষ’ বার্তা বিজেপির
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রাথমিক ধাপে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির গণনায় প্রায় ১৯২টি আসনে এগিয়ে দলটি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে প্রায় ৯৪টি আসনে।

এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ লিখে বার্তা দিয়েছে বিজেপি, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে ২০২১ সালের নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে আলোচনায় এসেছিল তৃণমূল।

পিছিয়ে পড়ার প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি গণনাকেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, এখনো পুরো ফলাফল আসেনি এবং শেষ পর্যন্ত পরিস্থিতি বদলাতে পারে।

মমতা অভিযোগ করেন, গণনা প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে এবং কিছু ক্ষেত্রে ফলাফল প্রদর্শনে বিলম্ব করা হচ্ছে। তিনি বলেন, “মাত্র কয়েক রাউন্ড গণনা হয়েছে, এখনো অনেক বাকি। অপেক্ষা করুন, শেষ পর্যন্ত আমরা জিতব।”

তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে তৃণমূলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মন খারাপ করার কিছু নেই, আমরা লড়াই চালিয়ে যাব।”

বিশ্লেষকদের মতে, প্রাথমিক এই ফলাফল যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে।

এসি/আপ্র/০৪/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান
২৮ জুলাই ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই স...

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের
২৮ জুলাই ২০২৬

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান আরো জোরদার করার পরিকল্পনা থেকে...

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
২৮ জুলাই ২০২৬

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই