গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১৫:১০ এএম ২০২৬
৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
ছবি

ছবি সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৪ মে) দুপুর ২টা ৯ মিনিটে মধ্য ফিলিপাইনের সামার দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৭৩ দশমিক ৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরে, উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আঘাত হানে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ভূমিকম্পটি ‘শক্তিশালী ও আকস্মিক’ ছিল। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, এখানে পুলিশ স্টেশনে, আমাদের ছাদ যে কড়িকাঠের সঙ্গে লাগানো ছিল তার একটি ভেঙে গেছে। আমি কিছু আসবাবপত্র নড়তে দেখেছি। তিনি আরো জানান, আফটারশকের ভয়ে তিনি এবং তার সহকর্মীরা এখন বাইরে আছেন।

ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে ওপর অবস্থিত। এর আগে গত অক্টোবরে ৭ দশমিক ৪ এবং ৬ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পে পূর্ব মিন্দানাও কেঁপে ওঠে। এতে অন্তত আটজন নিহত হয়।

এসি/আপ্র/০৪/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই