গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রুনা লায়লার মৃত্যুর গুজব, দিল্লি থেকে শিল্পীর ক্ষোভ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১০ পিএম, ০৫ মে ২০২৬ | আপডেট: ১৯:২৪ এএম ২০২৬
রুনা লায়লার মৃত্যুর গুজব, দিল্লি থেকে শিল্পীর ক্ষোভ প্রকাশ
ছবি

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা -ছবি সংগৃহীত

ভারতের দিল্লিতে মিনার-ই-দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে সেখানে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। গত সোমবার (৪ মে) সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হওয়ার পরই হঠাৎ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর। ]

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় চরম উদ্বেগ ও বিভ্রান্তি।


তবে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন স্বয়ং রুনা লায়লা। মঙ্গলবার (৫ মে) দুপুরে দিল্লি থেকে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, পরপর বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও মেসেজ পেয়ে তিনি বিস্মিত, বিব্রত ও ক্ষুদ্ধ হয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কি না।

বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান-সব জায়গা থেকেই মানুষ চিন্তিত হয়ে যোগাযোগ করছেন। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।’


এ ধরনের গুজব ছড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে রুনা লায়লা আরো বলেন, এমন ভুয়া খবর শুধু ব্যক্তিগতভাবে নয়, পরিবারের জন্যও মানসিকভাবে কষ্টদায়ক হয়ে ওঠে। তাঁর মতে, অতীতেও একাধিক তারকার বিষয়ে একই ধরনের গুজব ছড়িয়েছে, যা একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে। তিনি এসব গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুনা লায়লা স্পষ্টভাবে জানান, তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি লেখেন, ‘আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। 

আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।’ পোস্টে তিনি ভক্তদের অনুরোধ করেন, কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। তাঁর মতে, এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবে তাঁকেই নয়, তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে।

রুনা লায়লা আরো বলেন, ভুয়া তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই কিংবদন্তি সংগীতশিল্পী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তারকাদের নিয়ে এ ধরনের ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে বারবার বিভ্রান্তি তৈরি হয়।


সানা/ডিসি/আপ্র/৫/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই