গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানে পুলিশ চেকপয়েন্টে বোমা বিস্ফোরণে নিহত ১২ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
পাকিস্তানে পুলিশ চেকপয়েন্টে বোমা বিস্ফোরণে নিহত ১২ কর্মকর্তা
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানে একটি পুলিশ চেকপয়েন্টে গাড়িবোমা বিস্ফোরণে ১২ জন কর্মকর্তা নিহত হয়েছেন। সেইসঙ্গে পাঁচজন আহত হয়েছেন এ ঘটনায়। 

রোববার (১০ মে) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি চেকপয়েন্টে সন্ত্রাসীরা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং পুলিশের ওপর গুলি চালিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। 

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে বলেন, গত রাতে বান্নুর ফতেহ খেল এলাকায় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশের চেকপয়েন্টে ধাক্কা দেয়, এরপর একাধিক সন্ত্রাসী চৌকিতে প্রবেশ করে।

তিনি বলেন, ১২ জন কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে এবং আরো একজন নিখোঁজ রয়েছেন। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এটি সর্বশেষ হামলার ঘটনা।

কর্মকর্তাদের মতে, গাড়ি বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশের চেকপোস্টে হামলা চালায় এবং গুলি চালায়। হামলায় ছোট ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। 

বান্নুর এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, হামলার সময় সন্ত্রাসীরা ভারী অস্ত্র ব্যবহার করেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সীমান্ত অঞ্চলজুড়ে জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় বান্নুও সন্ত্রাসের কবলে পড়েছে।

এসি/আপ্র/১০/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই