গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ০৯:১২ এএম ২০২৬
চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই
ছবি

গান-বাজনা কিংবা প্রচলিত আচার বাদ দিয়ে নবদম্পতি তৈরি করলেন কুস্তির রিং -ছবি সংগৃহীত

চীনের এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ব্যতিক্রমী এক আয়োজন। গান-বাজনা কিংবা প্রচলিত আচার বাদ দিয়ে নবদম্পতি তৈরি করলেন কুস্তির রিং। আর সেখানে বর-কনে নেমে পড়লেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে। শর্তও ছিল বেশ মজার-যে হারবে, বিয়ের পর ঘরের সব কাজ তার কাঁধেই পড়বে।

দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের জুনি শহরে এ অভিনব আয়োজন করেন পেশাদার কুস্তিগির হে ইনশেং ও তাঁর নববধূ। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানেই অতিথিদের সামনে মঞ্চের মাঝখানে তৈরি করা হয় কুস্তির রিং। এরপর নাটকীয় ভঙ্গিতে রিংয়ে প্রবেশ করেন বর-কনে। উপস্থিত অতিথিরা উচ্ছ্বাসে পুরো আয়োজন নিজেদের মুঠোফোনে ধারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুধু বর-কনেই নন, তাঁদের কুস্তিগির বন্ধুরাও অনুষ্ঠানে অংশ নেন। তারা বিভিন্ন কৌশল দেখিয়ে অতিথিদের বিনোদন দেন। পরে কয়েক দফা প্রতিদ্বন্দ্বিতার পর চূড়ান্ত রাউন্ডে বরকে পরাজিত করে বিজয়ী হন কনে।

রেফারি কনেকে বিজয়ী ঘোষণা করে ঘরকন্নার দায়িত্ব বরের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিলে পুরো অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়। অতিথিরাও করতালি দিয়ে এ ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।

পরে বর চীনা গণমাধ্যমকে জানান, পুরো আয়োজনটি পরিকল্পিতভাবেই করা হয়েছিল এবং নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এজন্য কেবল প্রশিক্ষিত কুস্তিগিরদেরই অংশ নিতে দেওয়া হয়েছিল।

তিনি আরো বলেন, বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার পাশাপাশি প্রচলিত বিনোদনের অতিরিক্ত খরচ কমাতেই তারা এ অভিনব উদ্যোগ নিয়েছেন।

ব্যতিক্রমী এ বিয়ের ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই নবদম্পতির সৃজনশীলতা ও রসবোধের প্রশংসা করেছেন।
সানা/ডিসি/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই