গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতের তেলেঙ্গানায় তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ১৬:৪৯ এএম ২০২৬
ভারতের তেলেঙ্গানায় তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু
ছবি

কেবল দিনের বেলাতেই নয়, রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ -ছবি রয়টার্স

টানা তীব্র তাপপ্রবাহে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় গত কয়েক দিনে অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

গত রোববার (২৪ মে) এক বিবৃতিতে এই তথ্য জানায় তেলেঙ্গানা রাজ্য প্রশাসন। পৃথক আরেক বিবৃতিতে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা তেলেঙ্গানা প্ল্যানিং সোসাইটি জানায়, রাজ্যের তেত্রিশটি জেলার মধ্যে ষোলোটি জেলা তাপপ্রবাহে আক্রান্ত হয়েছে, যেখানে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এসব এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে মোট সাতটি জেলায়। এর মধ্যে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায় চারজন, ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর ও নিজামাবাদ জেলায় তিনজন করে এবং সূর্যপেট, জগুলাম্বা গঢ়়ওয়াল ও রঙ্গারেড্ডি জেলায় একজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারের জন্য চার লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

তেলেঙ্গানা রাজ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং পরিস্থিতির দ্রুত উন্নতির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, রাজ্যের সিরপুর এলাকায় সর্বোচ্চ ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেলেঙ্গানার একাধিক শহর সম্প্রতি বিশ্বের উষ্ণতম শহরের তালিকাতেও স্থান পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভারতে মে মাস শুরু হওয়ার পর থেকেই দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। দিল্লি ও উত্তরপ্রদেশ ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

কেবল দিনের বেলাতেই নয়, রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সূত্র: রয়টার্স
সানা/ডিসি/আপ্র/২৫/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই