গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ০৫:২৮ এএম ২০২৬
ভারতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত অন্তত ২১
ছবি

ছবি সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এ ঘটনায়। সেইসঙ্গে অন্তত ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে তাদেরকে। 

বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগরে অবস্থিত মিকাসা হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। হোটেলের পাঁচতলা ভবনের বেজমেন্টে থাকা রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, হোটেলটিতে বহু মানুষ অবস্থান করছিলেন অগ্নিকাণ্ডের সময়, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের অনেকেই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আগুন থেকে বাঁচতে কয়েকজনকে ভবন থেকে লাফিয়ে নামতেও দেখা গেছে। 

পুলিশের তথ্য অনুসারে, সকালে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু হয়। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখন পর্যন্ত ৪০ অন্তত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। 

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহত ও দগ্ধ প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।  

এসি/আপ্র/০৩/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই