গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩৯ দেশের অভিবাসন বিধিনিষেধ বাতিল মার্কিন আদালতে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৭:১৮ এএম ২০২৬
৩৯ দেশের অভিবাসন বিধিনিষেধ বাতিল মার্কিন আদালতে
ছবি

ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ বাতিল করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত -ছবি রয়টার্স

বিশ্বের ৩৯টি দেশের আশ্রয়প্রার্থী ও অভিবাসনপ্রক্রিয়ার ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ বাতিল করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।

শুক্রবার (৫ জুন) ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল এ আদেশ দেন। তিনি বলেন, এসব বিধিনিষেধের কারণে ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয়, গ্রিন কার্ড, কাজের অনুমতি এবং নাগরিকত্ব আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হচ্ছিল না, ফলে তাঁরা দীর্ঘদিন ধরে আইনি অনিশ্চয়তায় ছিলেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এই নীতির কারণে বহু অভিবাসীর জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং তারা ন্যায্য প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছেন। বিচারক ম্যাককনেল আরো বলেন, প্রশাসন জাতীয় নিরাপত্তার অজুহাত দেখালেও বাস্তবে এটি অভিবাসনবিরোধী অবস্থানকে আড়াল করার চেষ্টা ছিল।

তিনি মন্তব্য করেন, আবেদনকারীরা নিজেদের জন্মভূমির কারণে অন্যায়ভাবে ভোগান্তির শিকার হয়েছেন এবং ছয় মাসের বেশি সময় ধরে অনেকে কাজ করতে পারছেন না বা ভবিষ্যৎ পরিকল্পনাও করতে পারছেন না।

ট্রাম্প প্রশাসন এসব বিধিনিষেধ আরোপের সময় যুক্তি দিয়েছিল, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া জরুরি। তবে আদালত সেই যুক্তি খারিজ করে দেয়।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ওই সময় বিশ্বের ৩৯টি দেশের নাগরিকদের বিভিন্ন অভিবাসন সুবিধা স্থগিত করা হয়।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আলাদাভাবে ৭৫টি দেশের অধিকাংশ অভিবাসীর ভিসা আবেদন প্রক্রিয়াও স্থগিত করেছিল বলে জানা যায়।

সূত্র: আল-জাজিরা

সানা/কেএমএএ/আপ্র/৬/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই