গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অবৈধ বিদেশি বিতাড়ন নিয়ে যা জানালো ভারত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৪:০০ এএম ২০২৬
অবৈধ বিদেশি বিতাড়ন নিয়ে যা জানালো ভারত
ছবি

ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সোয়াল -ফাইল ছবি

বাংলাদেশিসহ যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাঁদের বিরুদ্ধে দেশটির নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার (৫ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে স্থানীয় এক সাংবাদিক বাংলাদেশ–সংক্রান্ত প্রশ্নে বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ইচ্ছাকৃতভাবে মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে-এ বিষয়ে ভারতের অবস্থান কী।

জবাবে জয়সোয়াল বলেন, ভারতে যদি কোনো বাংলাদেশি বা বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করেন, তবে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠাতে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। এর আওতায় প্রথমে সংশ্লিষ্ট মামলাগুলো বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, যাতে নাগরিকত্ব যাচাই করা যায়। যাচাই–বাছাই শেষ হওয়ার পরই বিতাড়ন প্রক্রিয়া শুরু হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, এ ধরনের বহু অনুরোধ এখনো বাংলাদেশের পক্ষ থেকে নিষ্পত্তি হয়নি। এগুলো দ্রুত সমাধান হলে অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়া আরো কার্যকরভাবে এগোবে।

সানা/কেএমএএ/আপ্র/৬/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই