গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮ পিএম, ০৮ জুন ২০২৬ | আপডেট: ০০:৪৮ এএম ২০২৬
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভূমিকম্পের সময় তীব্র কম্পনে দেশটির বেশ কিছু বহুতল ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিপাইনে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র দিয়েগো মারিয়ানো বলেছেন, নিহতদের মধ্যে দাভাও অক্সিডেন্টাল প্রদেশের তিনজন, জেনারেল সান্তোস শহরের তিনজন এবং দক্ষিণ কোতাবাতো প্রদেশের দুজন রয়েছেন।

প্রায় ৭ লাখ ২০ হাজার জনসংখ্যার শহর জেনারেল সান্তোসের দক্ষিণে সমুদ্রগর্ভে ভূমিকম্প আঘাত হানার পর ফিলিপাইনের কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের মতে, প্রথম ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর থেকে এলাকাটিতে একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৬ দশমিক ৫।

সূত্র: এএফপি

এসি/আপ্র/০৮/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই