গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০ পিএম, ০৮ জুন ২০২৬ | আপডেট: ১৪:০৮ এএম ২০২৬
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯
ছবি

ছবি সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে এখনো এই মৃত্যুর সংখ্যা যাচাই ও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলছে।

সোমবার (৮ জুন) পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৩৪ জন।

ফিলিপাইনের সরকারি বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূমিকম্পটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে উৎপন্ন হয়েছে। দেশটির আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো একটি বড় সামুদ্রিক খাদের কাছাকাছি অবস্থিত, যা শক্তিশালী ভূমিকম্প সৃষ্টির জন্য পরিচিত।

ফিভোলকসের (PHIVOLCS- হলো ফিলিপাইনের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (DOST) অধীনস্থ একটি সরকারি গবেষণা ও সেবামূলক প্রতিষ্ঠান) মতে, সমুদ্রের তলদেশে একটি ভূত্বকীয় পাত অন্য একটি পাতের নিচে ঢুকে যাওয়ার ফলে এই শক্তিশালী কম্পনের সৃষ্টি হয়েছে। এ ধরনের ভূ-প্রক্রিয়া মাঝেমধ্যে ভয়াবহ ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়ায়।

ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পঝুঁকিপূর্ণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ কম্পন বড় ক্ষতি না করলেও কিছু কিছু ভূমিকম্প ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ডেকে আনে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। একই সময়ে আরো দুটি বড় ভূমিকম্পে প্রাণ হারান অন্তত আটজন।

এদিকে ফিলিপাইনের এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইন্দোনেশিয়াতেও অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: বিবিসি

এসি/আপ্র/০৮/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই