গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পবিত্র কোরআন ছুঁয়ে মামদানির ঐতিহাসিক শপথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:০৭ এএম ২০২৬
পবিত্র কোরআন ছুঁয়ে মামদানির ঐতিহাসিক শপথ
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন জোহরান মামদানি। বৃহস্পতিবার জোহরান মামদানি প্রথম নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে কুরআন শরীফ হাতে শপথ গ্রহণ করলেন। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম মহানগরীর প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র মামদানি তার দাদার কুরআন শরীফ হাতে টাইমস স্কয়ারের নিচে একটি অব্যবহৃত সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ করেন।

৮০ লাখ মানুষের শহর নিউইয়র্কে কেউ আশা নিয়ে, কেউ শঙ্কা নিয়ে তাকিয়ে আছেন এই ‘ক্যারিশম্যাটিক’ নেতার দিকে, যাকে অনেকেই ভবিষ্যৎ নিউইয়র্কের জন্য ‘ব্যবস্থা ভাঙার’ মেয়র হিসেবে দেখছেন।

৩৪ বছর বয়সী এই সাবেক আইনপ্রণেতা নির্বাচনী প্রচারে বাসা ভাড়া কমানো, বিনামূল্যে বাস ও শিশু পরিচর্যার প্রতিশ্রুতি দিয়েছেন। জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতিকে কেন্দ্র করেই তিনি তার প্রচার গড়ে তোলেন, যা অনেকের মতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে সারা দেশের ডেমোক্র্যাট পার্টির জন্যও একটি সম্ভাব্য পথনির্দেশ।

মামদানি অনুপ্রাণিত করেছেন রেকর্ডসংখ্যক ভোটারকে। তাকে ২০ লাখেরও বেশি মানুষ ভোট দিয়েছেন এবং তিনি ৫০ শতাংশ পেয়েছেন, যা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা অ্যান্ড্রু কুমোর চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেশি এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ার তুলনায় অনেক এগিয়ে।

উগান্ডায় জন্ম নেওয়া মামদানি অভিবাসনসহ নানা ইস্যুতে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। হোয়াইট হাউজে উষ্ণ বৈঠকের পরও তিনি বলেছেন, প্রেসিডেন্টের সঙ্গে তার মতপার্থক্য বহু বিষয়ে।

তবে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শপথ নেওয়া মামদানির রাজনৈতিক মিত্রতার দিকটিই বেশি তুলে ধরেন। ২০১৪ সালে বিল ডি ব্লাসিও যাকে মামদানি তার জীবদ্দশায় নিউইয়র্কের সেরা মেয়র মনে করেন-নিজের প্রথম মেয়াদের শুরুতে তৎকালীন অ্যাটর্নি জেনারেল এরিক শ্নাইডারম্যানের মাধ্যমে ব্যক্তিগতভাবে শপথ নিয়েছিলেন।

এসি/আপ্র/০১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই