গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২২ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ০৯:৪৯ এএম ২০২৬
খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান
ছবি

জুলাইয়ে রাজধানী তেহরান, কোম ও মাশহাদে ধারাবাহিকভাবে খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে -ফাইল ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও জানাজার তারিখ ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। আগামী জুলাই মাসে রাজধানী তেহরান, কোম ও মাশহাদে ধারাবাহিকভাবে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

প্রতিবেদনে জানানো হয়, আগামী ৩ ও ৪ জুলাই তেহরানে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৫ জুলাই তেহরানে প্রথম জানাজা এবং ৬ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তৃতীয় জানাজা শেষে তাকে ইমাম রেজা মাজারে দাফন করা হবে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দাফন অনুষ্ঠানটি মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারে সম্পন্ন হবে। ইমাম রেজা শিয়া মুসলমানদের ১২ জন ইমামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যও প্রাণ হারান বলে দাবি করা হয়।

এ ঘটনার পর ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র: আল জাজিরা
সানা/ডিসি/আপ্র/১৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই