গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিউজিল্যান্ডে বিরল দুই রঙা আপেল ঘিরে কৌতূহল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৫:২২ এএম ২০২৬
নিউজিল্যান্ডে বিরল দুই রঙা আপেল ঘিরে কৌতূহল
ছবি

ছবি ইউপিআই

নিউজিল্যান্ডের একটি ফলের দোকানে এক বিরল আপেলকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সাধারণ কেনাবেচার চেয়ে বেশি ভিড় এখন দোকানে-শুধু একটি ব্যতিক্রমী আপেল দেখার জন্য।

দোকানে থাকা আপেলটি দেখতে সাধারণ মনে হলেও এর বৈশিষ্ট্য একে অনন্য করে তুলেছে। আপেলটির ঠিক মাঝ বরাবর বিভক্ত রং- এক পাশে লাল, অন্য পাশে হলুদ। বিরল এই ধরনের আপেলকে ‘কাইমেরা’ আপেল বলা হয়।

স্থানীয় ফল ব্যবসায়ীরা জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি সময়ে ক্রাইস্টচার্চের মাইরেহাউ এলাকার সানশাইন কর্নার মার্কেটে আসা ‘রেড ব্রেবার্ন’ জাতের আপেলের একটি চালানের মধ্যে এই ব্যতিক্রমী আপেলটি পাওয়া যায়। নিউজিল্যান্ডে এটি একটি পরিচিত আপেলের জাত।

বিশেষজ্ঞদের মতে, জিনগত মিউটেশন বা ডিএনএ-তে স্থায়ী পরিবর্তনের কারণে এ ধরনের রঙের বিভাজন তৈরি হয়েছে। এই পরিবর্তনের ফলে আপেলটি দুটি ভিন্ন জিনগত কোষ থেকে গঠিত হয়েছে, যার কারণে এর দুই অংশে ভিন্ন রঙ দেখা যায়।

দোকানের মালিক হেদার জানান, আপেলটি ইতোমধ্যে স্থানীয়দের কাছে এক ধরনের আকর্ষণীয় বস্তুতে পরিণত হয়েছে। অনেকেই এটি দেখতে দোকানে আসছেন এবং ছবি তুলছেন। তিনি বলেন, ‘লোকজন এটি দেখে বাড়ি গিয়ে অন্যদের বলেনঃ কিন্তু অনেকে বিশ্বাস করেন না। তাই তারা আবারো বন্ধু-পরিবারকে নিয়ে ফিরে আসেন।’

হেদার জানান, দীর্ঘদিন ধরে ফল ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এমন আপেল আগে কখনো দেখেননি। তার ভাষায়- ‘আমরা এই ব্যবসায় অনেক দিন ধরে আছি, কিন্তু এমনটা আগে কখনো দেখিনি।’

দোকানে আসা অনেক গ্রাহক সৌভাগ্যের আশায় আপেলটি স্পর্শ করতে চাইছেন বলেও জানান তিনি।

বর্তমানে আপেলটি সতেজ রাখতে ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে। তবে ভবিষ্যতে এটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে, নাকি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণের জন্য কেটে ফেলা হবে-সে বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন দোকান মালিক। তথ্যসূত্র: ইউপিআই

সানা/কেএমএএ/আপ্র/১৫/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই