গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জি-৭ সম্মেলনে মেলোনির সঙ্গে বৈঠকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১৮ জুন ২০২৬ | আপডেট: ২৩:৫৭ এএম ২০২৬
জি-৭ সম্মেলনে মেলোনির সঙ্গে বৈঠকে মোদি
ছবি

ছবি সংগৃহীত

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিশ্ব অর্থনীতির ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার আগে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ান-লেস-বেইন্সে জি-৭ সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত বৈঠকে মোদি ও মেলোনি অংশ নেন।

এবারের তিন দিনব্যাপী জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর চাপ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি 
সম্মেলনের শেষ দিনে নেতারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকি নিয়েও আলোচনা করবেন।

জি-৭ জোটের দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। পাশাপাশি অংশীদার দেশ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিয়েছেন।

এদিকে সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভার্সাই প্রাসাদে নৈশভোজের আয়োজন করা হয়।

সূত্র: এএফপি

এসি/আপ্র/১৮/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই