গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

৫০–এর পর কেন বাড়ছে যোগব্যায়ামের জনপ্রিয়তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ০৩:৪০ এএম ২০২৬
৫০–এর পর কেন বাড়ছে যোগব্যায়ামের জনপ্রিয়তা
ছবি

ছবি সংগৃহীত

৫০ বছর বয়সের পর সুস্থ থাকার লক্ষ্য বদলে যায়। এ সময় উচ্চমাত্রার ব্যায়ামের পরিবর্তে শরীরের নমনীয়তা, ভারসাম্য, পেশির শক্তি এবং মানসিক সুস্থতা বজায় রাখার দিকেই বেশি গুরুত্ব দেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, এ কারণেই বিশ্বজুড়ে মধ্যবয়সী ও প্রবীণদের মধ্যে যোগব্যায়ামের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত যোগব্যায়াম শরীরের নমনীয়তা, ভারসাম্য, পেশির শক্তি, ঘুমের মান এবং মানসিক স্থিতিশীলতা উন্নত করতে সহায়তা করে। ফলে এটি সুস্থ, সক্রিয় ও স্বনির্ভর জীবনযাপনের একটি কার্যকর উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির শক্তি কমে, জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে, ভারসাম্য রক্ষার ক্ষমতা হ্রাস পায় এবং আঘাত থেকে সেরে উঠতে বেশি সময় লাগে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস ও দীর্ঘস্থায়ী কোমরব্যথার মতো নানা স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পায়।

এসব পরিবর্তনের কারণে অনেকের জন্য কঠোর ব্যায়াম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। তুলনামূলক নিরাপদ ও কম চাপের হওয়ায় যোগব্যায়াম এ ক্ষেত্রে একটি উপযুক্ত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

যোগব্যায়ামের অন্যতম প্রধান উপকারিতা হলো শরীরের নমনীয়তা বৃদ্ধি। বিভিন্ন আসনের অনুশীলনে পেশি ও জয়েন্ট সচল থাকে, ফলে সিঁড়ি ওঠানামা, চেয়ার থেকে ওঠা, ঝুঁকে কাজ করা কিংবা হাত বাড়িয়ে কোনো কিছু ধরার মতো দৈনন্দিন কাজ সহজ হয়।

এ ছাড়া নিয়মিত যোগব্যায়াম বয়সজনিত জয়েন্টের ব্যথা ও শরীরের কাঠিন্য কমাতেও সহায়তা করতে পারে। বিশেষ করে আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিরা অতিরিক্ত চাপ ছাড়াই এর সুফল পেতে পারেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক প্রশান্তি, চাপ নিয়ন্ত্রণ এবং ইতিবাচক মনোভাব ধরে রাখতেও যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই সুস্থ ও স্বাধীন জীবনযাপনের অংশ হিসেবে যোগব্যায়ামকে বেছে নিচ্ছেন।

এসি/আপ্র/২০/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন
২৯ অক্টোবর ২০২৬

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্র...

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৬৮ জন নিহত হওয়ার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।...

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা
২৯ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা

ইসরায়েলের সাধারণ নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।...

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের
২৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের

হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন নিরাপদে ভূপাতিত করার দাবি করেছে ইরানে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে