গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা, ফের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ২৩:১১ এএম ২০২৬
জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা, ফের উত্তেজনা
ছবি

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জেরে আবা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড সেন্টকম।

শনিবার (২৭ জুন) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টকম এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকমের ঘোষণার পর দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছাকাছি এলাকায় মার্কিন হামলার খবর পাওয়া যায়। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সরকারি বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে নতুন কোনো হামলা হলে তার জবাব আরও কঠোর হবে।

এদিকে দুই দেশের পাল্টাপাল্টি হামলার ফলে গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ও চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

চুক্তিতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ রাখা এবং আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে পৌঁছানোর অঙ্গীকার ছিল। তবে সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে চলাচলে বিধিনিষেধ আরোপ করলে বিশ্ববাজারে জ্বালানি, সার ও অন্যান্য পণ্যের দামে বড় ধরনের প্রভাব পড়ে।

গত বৃহস্পতিবার সিঙ্গাপুরভিত্তিক বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাটিকে সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে জাহাজে হামলার পর হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধারের কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ। যদিও এ হামলার দায় স্বীকার করেনি তেহরান। তবে ইরান দীর্ঘদিন ধরে তাদের অনুমতি ছাড়া এ নৌপথ ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে আসছে।

এ পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান।

ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সমন্বয়ে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নৌ-চলাচল বজায় রাখতে কোনো ধরনের ফি ছাড়াই এ করিডোর চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জাহাজগুলোকে এ রুট ব্যবহার করতে হবে।

এসি/আপ্র/২৭/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই