গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০১ জুলাই ২০২৬

মেনু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:১৫ এএম ২০২৬
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত
ছবি

পাকিস্তান কোচিং

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, দুর্ঘটনার পর ১৯ জন শিশুকে কাহনা তহসিল সদর (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত আরো চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন এবং জানান, উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে।

উদ্ধার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারের ভেতরে ৩০ জনেরও বেশি শিশু উপস্থিত ছিল।

পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। এ সময় নিচতলায় শিশুরা ক্লাস করছিল। হঠাৎ করেই ছাদ ধসে পড়ে।

এ ঘটনায় ভবনের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ছাদ ধসের কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও ঘটনাটির তদন্ত প্রতিবেদন তলব করেছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ভবন ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের জুলাই মাসে করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে ২৭ জন নিহত এবং ১০ জন আহত হয়।

সূত্র: জিও নিউজ

এসি/আপ্র/০১/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রেমিকাকে পেতে নাম ও ধর্ম বদল!
০১ জুলাই ২০২৬

প্রেমিকাকে পেতে নাম ও ধর্ম বদল!

প্রেমিকার মন পেতে বদলে ফেলেছিলেন ধর্ম; সঙ্গে পাল্টে ফেলেছিলেন বাবা-মায়ের দেওয়া নামও। কিন্তু, মন উঠে...

এক বছরেই মিলিয়ন থেকে বিলিয়ন ডলার আয় করে চমক ট্রাম্পের
০১ জুলাই ২০২৬

এক বছরেই মিলিয়ন থেকে বিলিয়ন ডলার আয় করে চমক ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে ফেরার প্রথম বছরেই ক্রিপ্টো কারেন্সি (ডিজিটাল মুদ্রা খাত...

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার
০১ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জর্ডানে...

যুক্তরাষ্ট্রের নেশন অব ইসলামের নেত্রী খাদিজা ফারাখানের মৃত্যু
৩০ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের নেশন অব ইসলামের নেত্রী খাদিজা ফারাখানের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মুসলিম ও কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনভিত্তিক সংগঠন ‘নেশন অব ইসলাম’-এর দীর্ঘদিনের নেতা লুই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ধর্ষণ মামলার সংখ্যা বৃদ্ধির কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ধর্ষণের মামলা কিছুটা বেড়েছে বলে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, তার অন্যতম কারণ হলো এখন ভুক্তভোগীরা সহজেই মামলা করতে পারছেন। আগে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে অনেক ভুক্তভোগী থানায় গিয়ে মামলা করতে পারতেন না বা করতে চাইতেন না। আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্য সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে