গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০২ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ০২:২২ এএম ২০২৬
খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প
ছবি

ছবি সংগৃহীত

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে এক সপ্তাহের জন্য ছুটি দিয়েছেন বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মীমাংসায় পৌঁছাতে ইরান ‘মুখিয়ে আছে’ বলেও দাবি করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ২৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সাউথ ডাকোটা অঙ্গাজ্যে মাউন্ড রুশমোর জাতীয় স্মৃতিসৌধের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে প্রদত্ত ভাষণে তিনি বলেন. “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছি। আমরা দু’টি বিশ্বযুদ্ধ দেখেছি। তারপর শীতল যুদ্ধের জয়ী হয়ে যুক্তরাষ্টের শত্রুদের ইতিহাসের গভীরে নিক্ষেপ করেছি।”

“আমরা ভেনেজুয়েলাকে এক দিনে পরাজিত করেছি। ইরানের দফারফা করেছি। তারা একটি মীমাংসার জন্য মুখিয়ে আছে। মনেপ্রাণে একটি চুক্তি চায় তারা। আমরা তাদের জানাজা ও শোকের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা উদার।”

যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে পুরোনো গণতান্ত্রিক দেশ উল্লেখ করে ট্রাম্প আরো বলেন, “আগামীকাল ৪ জুলাই আমরা ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আমরা এই পৃথিবীর সবচেয়ে মুক্ত, স্বাধীন মানুষ। যুক্তরাষ্ট্রের সংবিধান এই বিশ্বের সবচেয়ে ন্যায়নিষ্ঠ ও সহনশীল সংবিধান।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনই তেহরানে স্ত্রী, পুত্রবধু এবং নাতনিসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি টানা ৩৬ বছর দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় খামেনির ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

খামেনি নিহত হওয়ার পর তার দেহ ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছিল। এবার তাকে দাফনের সিদ্ধান্ত নিয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রী সরকার। এ উপলক্ষে আজ ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ৬ দিন রাষ্ট্রীয় উদ্যোগে শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এসি/আপ্র/০৪/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই