গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:২৮ এএম ২০২৬
শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫
ছবি

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে কয়েদি ও কারা প্রশাসনের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম আদা দেরানার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

রোববার (৫ জুলাই) সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ টানা সোমবার (৬ জুলাই) সকাল পর্যন্ত চলে। পরে সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিহতদের মধ্যে ২০ জন কয়েদি এবং পাঁচজন কারারক্ষী ও কারা কর্মকর্তা রয়েছেন। আহতদের মধ্যেও কয়েদি ও কারা প্রশাসনের সদস্য—উভয় পক্ষের লোকজন রয়েছেন।

নেগোম্বো হাসপাতালের চিকিৎসক পুষ্পা গামলাথ জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে আদা দেরানার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই দুই বন্দি নিহত এবং ৩৮ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা প্রশাসন হস্তক্ষেপ করলে সংঘাত আ সহিংস রূপ নেয়।

বর্তমানে নেগোম্বো কারাগারে ২ হাজার ৪১৭ জন বন্দি রয়েছেন। কী কারণে এই দাঙ্গার সূত্রপাত হয়েছে, তা তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসি/আপ্র/০৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই