গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বেলুচিস্তানে পুলিশ চৌকিতে হামলা, নিহত ৯, অপহৃত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:২৪ এএম ২০২৬
বেলুচিস্তানে পুলিশ চৌকিতে হামলা, নিহত ৯, অপহৃত ৫
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের জিয়ারাত জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার পর আরো পাঁচ পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

জিয়ারাতের পুলিশ সুপার আবদুল কুদুস জানান, সন্ধ্যার পর বিএলএর সদস্যরা অতর্কিতভাবে পুলিশ চেকপোস্টে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নয়জন পুলিশ সদস্য নিহত হন। হামলার পর পাঁচ পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানান। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ আখ্যা দিয়ে বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের হামলা সেই অঙ্গীকার থেকে সরকারকে বিচ্যুত করতে পারবে না।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে সশস্ত্র হামলা ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানে স্বাধীনতাকামী বালোচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রায়ই সংঘর্ষ হচ্ছে।

এর আগে গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ১৪ সদস্য নিহত হন। পরে ২৫ জুন বেলুচিস্তানের খারান ও মাসটাং জেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিএলএর আট সদস্য নিহত হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ।

এসি/আপ্র/০৭/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই