গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেড় কেজির রসুন ফলিয়ে নতুন বিশ্ব রেকর্ড ব্যারাটের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:২৫ এএম ২০২৬
দেড় কেজির রসুন ফলিয়ে নতুন বিশ্ব রেকর্ড ব্যারাটের
ছবি

এটি বিশ্বের সবচেয়ে ভারী ‘এলিফ্যান্ট গার্লিক’ বা রসুন -ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে

শখের বশে বাগানে সবজি চাষ করেই একের পর এক বিশ্ব রেকর্ড গড়ে চলেছেন যুক্তরাজ্যের শৌখিন কৃষক গ্রাহাম ব্যারাট। এবার তিনি প্রায় দেড় কেজি ওজনের একটি বিশাল রসুন ফলিয়ে বিশ্বের সবচেয়ে ভারী ‘এলিফ্যান্ট গার্লিক’-এর স্বীকৃতি পেয়েছেন। একই দিনে বিশ্বের সবচেয়ে ভারী মটরশুঁটি ফলিয়েও গড়েছেন আরেকটি বিশ্ব রেকর্ড।

গত ২৫ জুন ইংল্যান্ডের বার্কশায়ারের ওয়ারগ্রেভ নার্সারি প্ল্যান্ট সেন্টারে নিজের উৎপাদিত সবজির আনুষ্ঠানিক ওজন ও পরিমাপ করাতে যান গ্লুচেস্টারশায়ারের এই কৃষক। সেখানে ওজন মাপার পর দেখা যায়, তাঁর উৎপাদিত ‘এলিফ্যান্ট গার্লিক’ জাতের রসুনটির ওজন ৩ পাউন্ড ১৩ দশমিক ৭ আউন্স, অর্থাৎ প্রায় দেড় কেজি। ব্যাসও ছিল প্রায় সাড়ে ৭ ইঞ্চি।

এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে বিশ্বের সবচেয়ে ভারী ‘এলিফ্যান্ট গার্লিক’ উৎপাদনের নতুন রেকর্ড গড়েন গ্রাহাম ব্যারাট। সাধারণ রসুনের তুলনায় ‘এলিফ্যান্ট গার্লিক’ জাতের রসুন স্বাভাবিকভাবেই আকারে বড় হলেও তাঁর উৎপাদিত রসুনটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়।

একই দিনে আরেকটি রেকর্ডও নিজের নামে লেখান তিনি। দশমিক ৯৮ আউন্স ওজনের ‘সুইডিশ এয়ারলুম স্নো পি’ জাতের একটি মটরশুঁটি ফলিয়ে বিশ্বের সবচেয়ে ভারী মটরশুঁটির আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেন।

এর আগেও বিশ্ব রেকর্ড গড়ার অভিজ্ঞতা রয়েছে গ্রাহাম ব্যারাটের। ২০২৫ সালের ফসল মৌসুমে তিনি আরো চারটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এর মধ্যে ছিল ৬ পাউন্ড ৩ দশমিক ৫ আউন্স ওজনের বিশ্বের সবচেয়ে ভারী ধুন্দুল উৎপাদন। একই মৌসুমে ৭ ইঞ্চি লম্বা মটরশুঁটি ফলিয়েও বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।

শখের কৃষিকাজকে অসাধারণ সাফল্যে রূপ দেওয়া গ্রাহাম ব্যারাটের এই অর্জন আবারো প্রমাণ করল, যত্ন, ধৈর্য ও উদ্ভাবনী চর্চা থাকলে ঘরের বাগান থেকেও বিশ্ব রেকর্ড গড়া সম্ভব। তথ্যসূত্র: ইউপিআই

সানা/কেএমএএ/আপ্র/৮/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই