গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:০২ এএম ২০২৬
মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প
ছবি

ছবি সংগৃহীত

নিজেকে ইরানের ‘নাম্বার ওয়ান টার্গেট’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মরেও যেতে পারি, কারণ আমি তাদের নাম্বার ওয়ান টার্গেট।

বুধবার রাতে ন্যাটো সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ। খবর বিবিসির।

ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধকে একটি অভূতপূর্ব সাফল্য বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এ যুদ্ধই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রেখেছে।

ট্রাম্প বলেন, ইরানের সমঝোতাকারীরা একটু পাগল প্রকৃতির। তিনি আরো বলেন, একদিনেই তাদের সব আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। তাদের নেতারাও মরে গেছে।

এ সময় ট্রাম্প বলেন, তাদের আরো এক সেট নেতা হয়তো ছিল, তারাও হয়তো মরে গেছে।

ইরানের নেতাদের নিকৃষ্ট আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, আমি মরেও যেতে পারি, কারণ আমি তাদের নাম্বার ওয়ান টার্গেট।

এসি/আপ্র/০৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই