গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার ফের হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৩৪ এএম ২০২৬
ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার ফের হুমকি দিলেন ট্রাম্প
ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে গুপ্তহত্যার চেষ্টা করে, তাহলে দেশটির বিরুদ্ধে ‘হাজার হাজার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। এমনকি প্রয়োজন হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে লক্ষ্য করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এরপর আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ইরান সরকার যদি বিশ্বের যেকোনো স্থান থেকে পরিকল্পিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট অর্থাৎ আমাকে গুপ্তহত্যা করে বা হত্যার চেষ্টা করে, তাহলে এই পদক্ষেপ নেওয়া হবে।’

ট্রাম্প আরো দাবি করেন, এ বিষয়ে ইতোমধ্যে এক বছরের জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে সেই সময়সীমা আরো বাড়ানো হতে পারে।

তিনি বলেন, ‘মার্কিন বাহিনী ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।’

এদিকে ট্রাম্পের হুমকির জবাবে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তিনি বলেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। ওয়াশিংটন যদি কোনো সমঝোতা থেকে সরে দাঁড়ায়, তাহলে আত্মরক্ষার জন্য ইরান সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

গালিবাফ বলেন, ‘আমরা আমাদের দেশ রক্ষার প্রস্তুতি কখনোই বন্ধ করিনি। যুক্তরাষ্ট্র যেকোনো সময় সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত।’

তিনি আরো বলেন, যুদ্ধের অবসান আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অগ্রাধিকার হওয়া উচিত। তবে ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের অবসান হবে-এমন ধারণা বাস্তবসম্মত নয়। সূত্র: আল জাজিরা


সানা/ডিসি/আপ্র/১১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই