গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১২৫ টি-শার্ট পরে ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়লেন ডেভিড রাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৫ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:০৯ এএম ২০২৬
১২৫ টি-শার্ট পরে ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়লেন ডেভিড রাশ
ছবি

১২৫টি টি-শার্ট পরে ছয় ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ডেভিড রাশ -ছবি রেকর্ড ব্রেকার রাশ ওয়েবসাইট থেকে সংগৃহীত

একটি-দুটি নয়, শরীরে একসঙ্গে ১২৫টি টি-শার্ট। এত ভারী পোশাক পরে ম্যারাথন দৌড় শেষ করাই যেখানে কঠিন, সেখানে যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ গরমের মধ্যেও এই অসম্ভবকে সম্ভব করেছেন। ১২৫টি টি-শার্ট গায়ে জড়িয়ে ছয় ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গিনেস বিশ্ব রেকর্ডের অধিকারী ব্যক্তিদের একজন ডেভিড রাশের কাছে নতুন রেকর্ড সৃষ্টি যেন এক ধরনের চ্যালেঞ্জ। এর আগেও একাধিক ব্যতিক্রমী কীর্তি গড়েছেন তিনি। ২০২৫ সালে ‘ফেমাস আইডাহো পটেটো হাফ ম্যারাথন’-এ ১৩৭টি টি-শার্ট পরে দৌড় শেষ করে রেকর্ড গড়েছিলেন রাশ। সেই সাফল্য থেকেই এবার পূর্ণ ম্যারাথনে নতুন ইতিহাস তৈরির পরিকল্পনা করেন তিনি।

চ্যালেঞ্জের জন্য কয়েক মাস ধরে বিশেষ প্রস্তুতি নেন রাশ। ভারী ওজন নিয়ে দৌড়ানো, একাধিক স্তরের মোটা কাপড় পরে অনুশীলনসহ নানা কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করেন তিনি।

গত ১৬ মে ‘ওয়াইএমসিএ ফেমাস আইডাহো পটেটো ম্যারাথন’-এ ১২৫টি টি–শার্ট পরে দৌড় শুরু করেন রাশ। তবে এই রেকর্ডের পথ মোটেও সহজ ছিল না। প্রচণ্ড গরমে দৌড়াতে গিয়ে একপর্যায়ে তাঁর শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়ে যে, সঙ্গে থাকা বরফও শেষ হয়ে যায়।

জরুরি পরিস্থিতিতে ম্যারাথনের মাঝপথে একটি গলফ মাঠে থামতে হয় তাঁকে। পরে তাঁর সহকারী দ্রুত বরফ সংগ্রহ করে আনেন। রাশ জানান, ওই বরফই তাঁকে গুরুতর অসুস্থতা থেকে রক্ষা করেছে এবং হাসপাতালে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি।

সব প্রতিকূলতা পেরিয়ে ডেভিড রাশ ৫ ঘণ্টা ৫৪ মিনিট ৫০ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন। গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষের নির্ধারিত সময়সীমা ছিল ছয় ঘণ্টা। সময় শেষ হওয়ার মাত্র ৫ মিনিট ১০ সেকেন্ড আগে তিনি দৌড় শেষ করে নতুন ইতিহাস গড়েন।

দৌড় শেষ করার পর ১২৫টি টি–শার্ট খোলার অভিজ্ঞতাকে রাশ শরীর থেকে ‘ভূত নামানোর’ মতো বলে বর্ণনা করেছেন। দীর্ঘ সময় ভারী পোশাক বহনের কারণে তাঁর শরীরে লালচে দাগ পড়ে যায়। প্রায় ৪৩ পাউন্ড ওজনের টি–শার্টের চাপে পিঠেও প্রচণ্ড চাপ অনুভব করেন তিনি।

তসব কষ্টের পরও রাশের অর্জনের তালিকায় যোগ হয়েছে আরো একটি অনন্য সাফল্য। গিনেস বিশ্ব রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ১০০টি টি–শার্ট পরে পূর্ণ ম্যারাথন শেষ করার আগের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ডেভিড রাশ।

অসাধারণ শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং অসম্ভবকে সম্ভব করার অদম্য ইচ্ছার মাধ্যমে আবারো প্রমাণ করলেন রাশ-মানুষের সীমাবদ্ধতার সীমানা অনেক সময় নিজের সংকল্প দিয়েই ভাঙা যায়। তথ্যসূত্র: ইউপিআই।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই